যমুনা ফিউচার পার্কে জয়রুম
আন্তর্জাতিক মোবাইল এক্সেসরিজ প্রতিষ্ঠান জয়রুম টেকনোলজি যমুনা ফিউচার পার্কে নতুন আউটলেট চালুর মাধ্যমে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে ।
প্রতিষ্ঠানটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকদের সেরা মানের পণ্য এবং বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা দেওয়ার জন্য এই আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ওয়াং জুনিয়ান।
২০১০ সাল থেকে জয়রুম গ্রাহকদের পছন্দের তালিকার শীর্ষে, যার বিশ্বের ৫০টি দেশে ২০০ অফিস এবং ৩০ হাজার কর্মী রয়েছে।
