জিবিজি সোনারগাঁওয়ের জি ডে আয়োজন
গুগল বিজনেস গ্রুপ- জিবিজি সোনারগাঁওয়ের আয়োজনে ঢাকায় হয়ে গেল জি ডে।
প্রযুক্তি ও দক্ষ নেতৃত্বকে হাতিয়ার করে উদ্যোক্তাদের সাফল্য শীর্ষক এই কর্মসূচি গত মাসে ঢাকায় নর্থ সাউথ ইউনিভার্সিটিতে আয়োজিত হয়।
জিবিজির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬০০ এর বেশি উদ্যোক্তা এই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন, যা বাংলাদেশে এই ধরনের আয়োজনে সর্বাধিক অংশগ্রহণ।
বাণিজ্যে ডিগ্রিধারী, প্রযুক্তিতে আগ্রহী এবং উদ্যোক্তাদের জন্য গুগলের পরিকল্পিত নানা কর্মসূচি নিয়ে সাজানো হয় জি ডে।
গুগল বিজনেস গ্রুপ, বিশ্বের একশটি স্থানের ব্যবসায়ী গোষ্ঠীর প্রতিনিধি এই ছিলেন এই আয়োজনের পেছনে।
দিনব্যাপী এই অনুষ্ঠান সাতটি পর্বে বিন্যস্ত ছিল। যাতে আলোচনা করেন গ্রামীণফোনের হেড অব ডিজিটাল মার্কেটিং ফারাহ নাজ জামান, এশিয়াটিক গ্রুপের নির্বাহী পরিচালক ইরেশ যাকের, নেসলে বাংলাদেশের মানব সম্পদ বিভাগের পরিচালক ফাতেমা রিজওয়ানা, এইচএসবিসির মানব সম্পদ বিভাগের পরিচালক নাজিকা ইমাম, পাঠাও’র নির্বাহী প্রধান হুসাইন ইলিয়াস, টেন মিনিট স্কুলের নির্বাহী প্রধান আইমান সাদিক।
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষক জরজিনা তারানা খলিল, সাকিফুল ইসলামও ছিলেন প্রশিক্ষক।
গুগলের কান্ট্রি মার্কেটিং কনসালটেন্ট হাশমি রাফসানজানিও অনুষ্ঠানে ছিলেন।
জিবিজি সোনারগাঁওয়ের ব্যবস্থাপক নারমিন আফান চৌধুরী, এহসানুল হক ও সৈয়দ রফিকুল ইসলাম এই আয়োজনের জন্য গুগলকে ধন্যবাদ জানান।
কর্মসূচিতে অংশ নিয়ে কনা সফটঅয়্যার ল্যাবের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট তৌহিদ চৌধুরী বলেন, “এই আয়োজন শুধু জানার সুযোগই করে দেয়নি, যোগাযোগের ক্ষেত্রও তৈরি করেছে।”
এই ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন সফটোগ্রাফের ব্যবস্থাপনা পরিচালক তৌহিদুর রহমান।
