২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাপোলোর আয়োজনে মিনি ম্যারাথন

আন্তর্জাতিক কিডনি দিবস ও আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2018, 12:22 AM

Updated : 11 Oct 2022, 12:10 PM

বৃহস্পতিবার বসুন্ধরার ‘মেহেদী মার্ট’ এলাকায় এ ম্যারাথনের আয়োজন করে অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষ।

ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে হাসপাতালের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য উন্নয়ন) আকতার জামিল আহমেদ, ভারপ্রাপ্ত পরিচালক (মেডিকেল সার্ভিস) ডা. আরিফ মাহমুদ, সমন্বয়ক ও জ্যেষ্ঠ কনসালটেন্ট ডা. নবিউল হাসান রানা, কনসালটেন্ট ডা. ফাহমিদা বেগম, পরিচালক (মানব সম্পদ) আব্দুস সালাম ভূইয়া এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।