রবি গ্রাহকদের জন্য হোটেল সারিনায় ছাড়
‘ধন্যবাদ প্রোগ্রামের’ আওতায় হোটেল সারিনা ঢাকায় বিশেষ ছাড় পাবেন রবির গ্রাহকরা।
চুক্তির আওতায় সামারফিল্ড রেস্টুরেন্টে একটি কিনলে দুটি ফ্রি ডিনার এবং একটি কিনলে একটি ফ্রি ব্রেকফাস্ট/লাঞ্চ/মিডনাইট বুফে পাবেন গ্রাহকরা।
এছাড়া রবি গ্রাহকদের জন্য রুম রেটে কর্ম দিবসগুলোতে ৪০ শতাংশ, সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ৩০ শতাংশ এবং ব্যাঙ্কুয়েট হল ভাড়ার ক্ষেত্রে ৩০ শতাংশ ছাড় রয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রবির লয়্যালটি অ্যান্ড উইন-ব্যাকের ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার ও আহমেদ উল্লাহ চৌধুরী এবং হোটেল সারিনা ঢাকার ডিরেক্টর ফিন্যান্স মোহাম্মদ আলী চৌধুরী, মার্কেটিং কমিউনিকেশন এক্সিকিউটিভ নাবিলা তাবাসসুম ও গেস্ট সার্ভিস এক্সিকিউটিভ সামিনা রূপা উপস্থিত ছিলেন।
