শাহজালাল ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয় সম্প্রসারণ
গ্রাহকদের উন্নতমানের সেবা দিতে শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের প্রধান কার্যালয় সম্প্রসারণ করা হয়েছে।
সোমবার মতিঝিলের ডিএসই এনেক্স বিল্ডিংয়ের দ্বিতীয় তলার সম্প্রসারিত কার্যালয়টি শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান আক্কাচ উদ্দিন মোল্লা, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উপ ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. তৌহিদুর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের পরিচালক মো. হানিফ ভুঁইয়া, জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান মো. সামছুদ্দোহাসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
