২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দারাজে ‘বিগ হোম মেকওভার ক্যাম্পেইন’

অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে ‘বিগহোম মেকওভার’ অনালাইন সেলস ক্যাম্পেইন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 10:44 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

৪ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত চলা এই ক্যাম্পেইনের আওতায় ইলেক্ট্রনিক পণ্য, ফার্নিচার, স্পোর্টস ও ফিটনেস সরঞ্জামসহ ঘর সাজানোর নানা পণ্য ৪৫ শতাংশ পর্যন্ত ছাড়ে পাওয়া যাবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিশেষ ডিলের মধ্যে থাকছে জেনারেল, সিঙ্গার, স্যামসাং, শার্প, শিগো, ক্যারিয়ারসহ বিভিন্ন ব্র্যান্ডের এয়ার কন্ডিশনার। এতে ক্রেতারা ১৬ হাজার টাকা মূল্যছাড়সহ সর্বনিম্ন ২৯ হাজার টাকায় এয়ার কন্ডিশনার পাবেন।

ক্যাম্পেইন চলাকালীন সময়ে দারাজ ওয়েবসাইটে আটটি ফ্ল্যাশ সেল থাকবে। এছাড়াও ওয়েবসাইটে প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা আলাদা ভাউচার কোড থাকবে যেগুলো ব্যবহার করে ক্রেতারা দারাজের মোবাইল অ্যাপ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত ও ওয়েবসাইট থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত মূল্যছাড় পাবেন।

ক্রেতারা দারাজ বাংলাদেশের ব্যাংকিং পার্টনারগুলোর অ্যামেক্স, ভিসা, মাস্টার কার্ডে অনলাইনে মূল্য পরিশোধ করলে পাবেন বাড়তি একশ টাকা ডিসকাউন্ট।