২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান হলেন শফিক সিদ্দিক

পুনরায় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ট্রাস্টের চেয়ারম্যান মনোনীত হয়েছেন অধ্যাপক ড. শফিক আহমেদ সিদ্দিক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 08:32 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

১ মার্চ তিনি দায়িত্বগ্রহণ করেন বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শফিক সিদ্দিক বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানার স্বামী। তাদের মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্ট সদস্য।

বিইউবিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শফিক সিদ্দিক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেন।

শফিক আহমেদ বাংলা একাডেমির আজীবন সদস্য। বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টও পরিচালনা করেন তিনি।