এসিআই গ্রুপের ২৫ বছর উদযাপন
প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করেছে ওষুধ, পরিবহন, কৃষিসহ বিভিন্ন খাতের বাণিজ্যিক প্রতিষ্ঠান এসিআই গ্রুপ।
শনিবার রাজধানীর হোটেল র্যাডিসনে ২৫ বছর পূর্তির আয়োজনে অংশ নিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিআই জানায়, অনুষ্ঠানে এসিআই গ্রুপের চেয়ারম্যান এম আনিস উদ দৌলা, ব্যবস্থাপনা পরিচালক আরিফ দৌলা, এসিআই ফর্মুলেশনের এমডি সুস্মিতা আনিসসহ কোম্পানির ঊর্ধতনরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেশের কিছু সম্ভাবনাময় তরুণ-তরুণীকে উদ্যোক্তা, স্বাস্থ্যসেবা, শিল্প ও সাংস্কৃতি, খেলাধুলা, কৃষি, সামাজিক অবদান ও প্রযুক্তিখাতে অবদানের জন্য সম্মাননা দেওয়া হয়।
এদিকে প্রতিষ্ঠার ২৫ বছরে বাংলাদেশের তরুণ-তরুণীদেরকে প্রেরণা দিতে এসিআই গ্রুপ ‘দুঃসাহসী বাংলাদেশ’ শিরোনামের প্রচারাভিযান করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। টেলিভিশন, সংবাদপত্র ও অনলাইনের মাধ্যমে এই প্রচারাভিযান চালানো হবে।
দীর্ঘ ২৫ বছরে এসিআই গ্রুপ ফার্মাসিটিকাল, হাইজিন, ইলেকট্রনিকস, ইলেকট্রিকাল, মোবাইল, রেটেইল চেইন, ফার্টিলাইজার, অটোমেবাইলসহ বিভিন্ন খাতে সাফল্যের সাথে ব্যবসা করছে এসিআই।
