সিরাজদিখানে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
মুন্সীগঞ্জের সিরাজদিখান বাজারে যাত্রা শুরু করল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র।
শনিবার ব্যাংকের পরিচালক মোঃ জয়নাল আবেদীন কেন্দ্রটি উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আরোও উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া ও সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ।
