২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

কক্সবাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2018, 08:21 PM

Updated : 19 Aug 2022, 01:41 PM

শনিবার কক্সবাজারের একটি হোটেলে চট্টগ্রাম দক্ষিণ জোনের উদ্যোগে ক্যাশ ওয়াকফ ক্যাম্পেইন উপলক্ষে এ গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ব্যাংকটির এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম দক্ষিণ জোনপ্রধান মো. নিজামুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহবুব উল আলম, এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মুনিরুল মওলা, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আমিরুল ইসলাম ও চট্টগ্রাম উত্তর জোনপ্রধান মো. সালেহ ইকবাল বক্তব্য দেন।