ইয়ামাহা’র সঙ্গেই থাকছেন তাসকিন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলার তাসকিন আহমেদকে দ্বিতীয় বারের মত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছে ইয়ামাহা মোটর সাইকেলের আমদানিকারক প্রতিষ্ঠান এসিআই মটরস।
এসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে এসিআই মটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস ও অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পেসার তাসকিন আহমেদ গত এক বছর ইয়ামাহার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন।
এসিআই মটরস্ লিমিটেড বাংলাদেশে ইয়ামাহা মোটর সাইকেল এবং খুচরা যন্ত্রাংশের একমাত্র পরিবেশক।এসিআই লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে এসিআই মটরস্ লিমিটেড ২০০৭ সালে যাত্রা শুরু করে। সারাদেশে ৪০টিরও বেশি ডিলার পয়েন্ট থেকে গ্রাহক সেবা দেয় এসিআই মটরস।
