বিবিএস কেবলসের পরিবেশক সম্মেলন
বিবিএস কেবলস লিমিটেডের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বসুন্ধরা কনভেনশন সিটিতে ষষ্ঠবারের মত এই সম্মেলনের আয়োজন করা হয়।
সারাদেশ থেকে এক হাজারের বেশি পরিবেশক এই সম্মেলনে অংশ নেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।
বিবিএস কেবলসের চেয়ারম্যান বদরুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক আবু নোমান হাওলাদার, পরিচালক হাসান মোর্শেদ চৌধুরী, পরিচালক রুহুল মজিদ, পরিচালক আশরাফ আলী খান, বিক্রয় ও বিপনন বিভাগের ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক ওমর ফারুক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
