২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিগো ইলেকট্রনিকসের পরিবেশক সম্মেলন

ইলেকট্রনিকস পণ্যের ব্র্যান্ড ভিগো’র পণ্য পরিবেশকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 08:31 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

বুধবার প্রাণ-আরএফএল গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সম্প্রতি গাজীপুরের কালিগঞ্জে আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কে সম্মেলন হওয়ার কথা জানানো হয়।

সম্মেলনে সারাদেশ থেকে সাতশ পরিবেশক অংশ নেন। অনুষ্ঠানে সেরা পরিবেশকদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশক সম্মেলনে ভিগো পণ্যের বাজার সম্প্রসারণ, পণ্যের বিভিন্ন সমস্যা-সম্ভাবনাসহ কীভাবে ভোক্তাদের কাছে আরও সহজে সেবা পৌঁছে দেয়া যায় সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সম্মেলনে ভিগো ব্র্যান্ডের নতুন দুটি পণ্যের মোড়ক উন্মোচন করা হয়। পণ্য দুটি হলো মিউজিক সিরিজের ৩২ ইঞ্চি ভিগো এলইডি টিভি ও ৫৬ ইঞ্চি ভিগো উইন্ডি সিলিং ফ্যান। 

প্রাণ-আরএফএল গ্রুপ জানিয়েছে, ভিগো ব্র্যান্ডের টেলিভিশন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, কেটলি, ইনডাকশন কুকার, ইনফ্রারেড কুকার, রুটি মেকার, আয়রন, ফ্যানসহ নানান ইলেকট্রনিকস পণ্য বাজারে এখন পাওয়া যাচ্ছে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরএফএলের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল, ভিগো’র মহাব্যবস্থাপক (অপারেশন) নুর আলম, হেড অব মার্কেটিং মোহাম্মদ রাশেদ-উল আলম, হেড অব অপারেশন মাহবুবুর রহমান, হেড অব সেলস জাবেদুল ইসলাম ও আব্দুল মতিন উপস্থিত ছিলেন।