২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যশোরে বাংলালিংকের ফোর-জি চালু

ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক বুধবার যশোরে আনুষ্ঠানিকভাবে ফোর-জি সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2018, 07:02 PM

Updated : 19 Aug 2022, 01:40 PM

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এর ফলে দেশের প্রথম ফোর-জি নেটওয়ার্কের আওতায় প্রবেশ করা অঞ্চলগুলির অন্তর্ভুক্ত হল যশোর।

বুধবার যশোরে এ উপলক্ষ্যে আয়োজিত এক শোভাযাত্রায় বাংলালিংকের বি টু বি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনের রিজিওনাল ডিরেক্টর এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স এই ঘোষণা দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল। আরও উপস্থিত ছিলেন বাংলালিংকের খুলনা অঞ্চলের রিজিওনাল হেড, মো. নাইমুল হাসান, বাংলালিংকের বিটিএল অপারেশন সিনিয়র ম্যানেজার খন্দকার আশিক ইকবাল।

এফ এম শাহরিয়ার ওমর প্রিন্স বলেন, “আমরা যশোরে ফোরজি সেবা চালু করতে পেরে অত্যন্ত আনন্দিত। এ অঞ্চলের মানুষ সবসময় আমাদের পাশে থেকে বাংলালিংকের অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রেখেছে। আজ ফোর-জি সেবা চালুর মাধ্যমে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দ্রুতগতির ইন্টারনেট প্রদানের মাধ্যমে ফোর-জি গ্রাহকদের ডিজিটাল সেবার ব্যবহার আরও সহজ করবে এবং তাদের জীবনযাত্রার মান বৃদ্ধিতে সহায়তা করবে।”

যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, “আমি আন্তরিকভাবে বাংলালিংককে ধন্যবাদ জানাই যশোরে ফোর-জি সেবা চালু করার জন্য। ফোর-জি এই অঞ্চলের মানুষের প্রযুক্তিগত ও অর্থনৈতিক উন্নয়নকে আরও ত্বরান্বিত করবে।”