ওয়ালটনের ফুল ভিউ ডিসপ্লের নতুন হ্যান্ডসেট
ফুল ভিউ ডিসপ্লের ‘প্রিমো এইচ৭’ মডেলের নতুন স্মার্টফোন এনেছে ওয়ালটন।
ওয়ালটন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৫ দশমিক ৫ ইঞ্চির এইচডি পর্দার ফোনটিতে ব্যবহৃত হয়েছে ফুল ভিউ আইপিএস ডিসপ্লে। রয়েছে ২ দশমিক ৫ডি কার্ভড গ্লাস।
ওয়ালটন সেল্যুলার ফোন ডিভিশন (মার্কেটিং) প্রধান আসিফুর রহমান খান জানান, সাধারণ স্মার্টফোনের ডিসপ্লের রেশিও থাকে ১৬:৯। এতে পর্দার ওপরে ও নিচে ফোনের ফ্রেম থাকে বড়। ফলে পর্দা আয়তনে ছোট হয়। কিন্তু ১৮:৯ রেশিওর ফুল ভিউ ডিসপ্লের স্মার্টফোনের পর্দার ওপরে ও নিচের ফ্রেম ছোট থাকে। ফলে পর্দা আয়তনে বড় হয়। এসব স্মার্টফোনে ইন্টারনেট ব্রাউজিং, গেম খেলা কিংবা ভিডিও দেখায় গ্রাহক পান অনন্য অভিজ্ঞতা। স্মার্টফোনটি দেখতেও দারুণ আকর্ষণীয় লাগে।
এর আগে গত মাসে ‘প্রিমো জিএইচ৭’ নামের আরেকটি স্মার্টফোন আনে ওয়ালটন। যেটি দেশের বাজারে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ফুল ভিউ ডিসপ্লের ফোন। ৫ হাজার ৯৯৯ টাকা মূল্যের ফোনটি বাজারে আসার পর ব্যাপক ক্রেতাসমাদৃত হয়েছে। এরই ধারাবাহিকতায় ছাড়া হয়েছে ‘প্রিমো এইচ৭’ মডেলের স্মার্টফোনটি।
ফুল ভিশন ডিসপ্লের এই ফোনটি দেশের সব ওয়ালটন প্লাজা, ব্র্যান্ড এবং রিটেইল আউটলেটে পাওয়া যাচ্ছে। দাম ৮ হাজার ২৯০ টাকা।
দেশের সকল ওয়ালটন প্লাজা ও ব্র্যান্ড আউটলেটে ০% ইন্টারেস্টে ৬ মাসের ইএমআই সুবিধায় কেনা যায় সব মডেলের ওয়ালটন স্মার্টফোন। একই সঙ্গে ১২ মাসের কিস্তি সুবিধায়ও কেনার সুযোগ থাকছে।
