২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অজের ওয়্যারলেসের নতুন সিসিও প্রতীক কুন্ডু

অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান বাণিজ্যিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে প্রতীক কুন্ডুকে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Feb 2018, 07:36 PM

Updated : 08 Apr 2022, 05:58 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অজের’এর বিটুটি এবং বিটুসি পর্যায়ের ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্যে দায়িত্ব পালন করবেন তিনি।

অজের এ নিয়োগের আগে কুন্ডু ভারতের বৃহত্তর বহুজাতিক টেলিকম কোম্পানি ভোডাফোন মোবাইল সার্ভিসেস লিমিটেডে কোম্পানির গুজরাট এলাকার কোম্পানি পর্যায়ে ব্যবসা সম্প্রসারণের প্রধান ছিলেন। ৯ বছর ধরে তিনি প্রতিষ্ঠানটিতে ছিলেন।

২২ বছর পেশাদারিত্বের অভিজ্ঞতাসম্পন্ন কুন্ডু ১৪ বছরই কাটিয়েছেন টেলিকম সেক্টরে।

অজের ওয়্যারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ওয়্যারলেস ব্রডব্যান্ড একসেস এবং এই সংক্রান্ত সেবা প্রদান করে আসছে। বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে নিবন্ধন পাওয়ার পর থেকে কিউবি এন্ড অজের নাম নিয়ে কাজ করছে অজের।