২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোয়াইট ক্যানারি ক্যাফেতে মূল্যছাড় পাবেন ইবিএল গ্রাহকরা

গুলশানের রেস্তোরাঁ হোয়াইট ক্যানারি ক্যাফে ও মার্বেল স্ল্যাব ক্রিমারিতে ১৫ শতাংশ মূল্যছাড় পাবেন ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) কার্ডধারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Feb 2018, 06:49 PM

Updated : 19 Aug 2022, 01:39 PM

এই রেস্তোরাঁর মালিক প্রতিষ্ঠান শান্তা মাল্টিভার্সের সাথে সম্প্রতি ইবিএলের একটি চুক্তি হয়েছে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইবিএলের হেড অব বিজনেস (রিটেইল ব্যাংকিং) মো. খোরশেদ আনোয়ার ও শান্তা মাল্টিভার্স লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক মাইশা খন্দকার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী শান্তা মাল্টিভার্সের মালিকানাধিন হোয়াইট ক্যানারি ক্যাফে ও মার্বেল স্ল্যাব ক্রিমারিতে ১৫ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন ইবিএলের কার্ডধারীরা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইবিএলের হেড অব এজেন্ট ব্যাংকিং মো. বিন মাজিদ খান, হেড অব রিটেইল প্রোপাজিশন রিয়াদ ফেরদৌসসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।