২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গালফ ফুড ফেয়ারে ষষ্ঠবারের মতো প্রাণ

বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা গালফ ফুডে ষষ্ঠবারের মতো অংশ নিয়েছে  বাংলাদেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রাণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2018, 06:34 PM

Updated : 19 Aug 2022, 01:37 PM

দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এ মেলায় বিশ্বের ১৮৫টি দেশের প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করছে।

প্রাণের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার শুরু হওয়া পাঁচদিনব্যাপী এ মেলায় ৮টি স্টলে তিন শতাধিক পণ্য প্রদর্শন করছে প্রতিষ্ঠানটি।

গালফ ফুড ফেয়ারে প্রাণ গ্রুপ স্টলগুলো সাজিয়েছে জুস, পানীয়, কনফেকশনারি, স্ন্যাকস, বিস্কুট, বেকারি, কুলিনারি, মসলা, ডেইরি ও ফ্রোজেন ক্যাটগরির পণ্য দিয়ে।

প্রাণ-এর বিপণন (রপ্তানি) বিভাগের প্রধান আরিফুর রহমান জানান, গালফ ফুড ফেয়ার বিশ্বজুড়ে ব্যাপক সমাদৃত। প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা ও ব্যবসায়ীরা এ মেলায় অংশ নেয়।