ভালোবাসা দিবসে ইয়ামাহার ‘বিশেষ আয়োজন’
ভালোবাসা দিবসে মুভি টিকেট, হাত ঘড়ি, টি-শার্টসহ নানা উপহার জিতে নেওয়ার সুযোগ দিচ্ছে বাংলাদেশের ইয়ামাহা মটরসাইকেল ও যন্ত্রাংশের একমাত্র পরিবেশক এসিআই মটরস।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভালোবাসা দিবস উপলক্ষে ‘বাইকার কাপলদের’ জন্য ‘ইয়ামাহা রেভস ইউর লাইফ’ নামের একটি মেগা ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে এসিআই মটরস।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইয়ামাহার ফেইসবুক পেইজে পয়লা ফেব্রুয়ারি থেকে বাইকার কাপলদের ছবি জমা পড়তে শুরু করেছে, যার মধ্য থেকে সেরা একশ কাপলকে ভালোবাসা দিবসে যমুনা ব্লক বাস্টারের মুভি টিকেট ও টি-শার্ট উপহার দেওয়া হবে।
এছাড়া ইয়ামাহার ফেইসবুক ইভেন্টে অংশ নিয়ে বুথে সেলফি তুলে পেইজ ট্যাগ করে পোস্টদাতাদের জন্য থাকছে সারপ্রাইজ গিফট জেতার সুযোগ।
ভালোবাসা দিবসের ক্যাম্পেইনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স স্টুডেন্ট সেন্টার (টিএসসি) এবং রবীন্দ্র সরোবরে চলবে। ঢাকার বাইরে চট্টগ্রামের সিআরবি ও খুলনার শিববাড়ি মোড়ে চলবে একই কার্যক্রম।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই জায়গাগুলোতে থাকবে সেলফি বুথ, যেখানে সেলফি তুলে প্রতি এক ঘণ্টায় তিনটি লাকি কাপল জিতে নিতে পারবে ইয়ামাহা কাপল টি-শার্ট। পরবর্তীতে এই লাকি কাপলদের নিয়ে করা আরেকটি ফেইসবুক কন্টেস্টের মাধ্যমে তিন লাকি কাপল জিতে নিতে পারবে ইয়ামাহার পক্ষ থেকে কাপল রিস্ট ওয়াচ।
