এডিএন-অ্যাপটেক যৌথপ্রশিক্ষণ সেবা শুরু
যৌথ উদ্যোগে দেশে দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে শিক্ষা প্রশিক্ষণ সেবা চালু করেছে এডিএন গ্রুপের শাখা প্রতিষ্ঠান এডিএন এডুসার্ভিসেস লিমিটেড।
তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠান অ্যাপটেক ইন্টারন্যাশনালের সঙ্গে মিলে সোমবার কৃষিবিদ ইন্সটিটিউটে এই প্রশিক্ষণ সেবার চারটি ব্র্যান্ড উদ্বোধন করা হয়।
এগুলো হলো- অ্যাপটেক কম্পিউটার এডুকেশন (এসিই), অ্যাপটেক হার্ডওয়ার ও নেটওয়ার্ক একাডেমি (এএইচএনএ), এরিনা মাল্টিমিডিয়া এবং অ্যাপটেক ইংলিশ লার্নিং একাডেমি (এইএলএ)।
“অ্যাপটেক ইন্টারন্যাশনাল এডিএন গ্রুপের হাত ধরে গুণগত টেকনিক্যাল শিক্ষায় শিক্ষিত করার জন্য হাত বাড়িয়েছে তা আমি স্বাগত জানাই।”
আইটি সফটওয়্যার মার্কেটের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে যুব কর্মসংস্থান গঠনের লক্ষ্য আরও ত্বরান্বিত হবে বলেও আশাবাদী প্রতিষ্ঠানদুটি।
বাংলাদেশে কাজ করার ক্ষেত্রে এডিএন এডুসার্ভিসেস সঙ্গে গত জানুয়ারিতে চুক্তিবদ্ধ হয় অ্যাপটেক ইন্টারন্যাশনাল।
এডিএন এডুসার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তপন কান্তি সরকার বলেন, ২০২৫ সালের মধ্যে তথ্য প্রযুক্তিতে আমুল পরিবর্তন আসবে, সব কিছু ইন্টারনেটের মাধ্যমে যুক্ত থাকবে। তথ্য প্রযুক্তি উন্নয়ন এবং মেধা উন্নয়নে বাংলাদেশের অর্থনীতিতে আনতে পারে আমূল পরিবর্তন।
“প্রযুক্তির ইতিবাচক প্রয়োগে হার্ডওয়্যার, নেটওয়ার্কিং , মিডিয়া এবং বিনোদনে এনেছে প্রবৃদ্ধি। যেখানে সুযোগ সৃষ্টি হয়েছে অফুরন্ত, সময় তা কাজে লাগিয়ে এগিয়ে যাওয়া। আর এই এগিয়ে যাওয়ার সহযোগিতার উদ্দেশ্যই এই যৌথ প্রয়াস।বলতে চাই দক্ষ হোন জীবন পাল্টে যাবে।দক্ষ হোন চাকরি আপনাকে খুঁজে নেবে।”
ডাক ও টেলিযোগাযোগ সচিব শ্যাম সুন্দর শিকদার বলেন, দক্ষতা বা দক্ষ লোকজন ছাড়া কোন কিছু ভাল হবে না। দক্ষ জনশক্তি মানেই সমৃদ্ধ অর্থনীতি। প্রতি বছর সাড়ে তিন লাখ গ্রাজুয়েট বের হয়, সবাই চাকরি পায় না সরকার সবাইকে চাকরি দিতে পারে না, বেসরকারি খাতে হয়। তবে কাউকে কাউকে উদ্যেক্তা হতে হবে। স্বপ্ন থাকতে হবে এবং সে যোগ্যতাটাও অর্জণ করতে হবে।
এছাড়া অনুষ্ঠানে ডাচ-বাংলা ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন, হাইটেক পার্ক কর্তৃপক্ষ ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম, অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুশান্ত কুমার সাহা, আইডিইএ প্রকল্পের (জ্যেষ্ঠ উপদেষ্টা) হারুনুর রশীদ ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক শুভংকর সাহাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
