২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড়শ কোটি টাকার জিরো কুপন বন্ড নিচ্ছে ডিউরেবল প্লাস্টিকস

প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডকে দেড়শ কোটি টাকার ‘জিরো কুপন বন্ড’ সংগ্রহ করে দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিজস্ব প্রতিবিদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2018, 01:52 AM

Updated : 19 Aug 2022, 01:35 PM

ডিউরেবল প্লাস্টিকস তাদের কোম্পানির সম্প্রসারণে এ জিরো কুপন বন্ডের অর্থ ব্যবহার করবে বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সম্প্রতি রাজধানীর বাড্ডায় প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান কর্যালয়ে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (কর্পোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী, জেনারেল ম্যানেজার মুহাম্মদ সামীর উদ্দিন, স্ট্যান্ডার্ড চ্যার্টার্ড ব্যাংকের এমডি ও হেড অব ফাইন্যান্সিয়াল মার্কেট আলমগীর মোরশেদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর ও হেড অব ক্যাপিটাল মার্কেট মারুফ উর রহমান মজুমদারসহ প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।