গার্ডিয়ানের বীমা সুবিধায় র্যানকন গ্রুপের কর্মীরা
প্রায় দেড় হাজার কর্মকর্তা-কর্মচারীকে বীমার আওতায় আনতে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের সঙ্গে চুক্তি করেছে র্যানকন হোল্ডিংস লিমিটেড।
রোববার র্যানকন হোল্ডিংসের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির ফলে র্যানকন হোল্ডিংসের ২২টি অঙ্গ প্রতিষ্ঠানের সব চাকরিজীবী এবং তাদের পরিবারের সদস্য প্রায় আড়াই হাজার ব্যক্তি জীবন বীমা এবং চিকিৎসা বীমার আওতায় বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন।
র্যানকনের কর্মকর্তা-কর্মচারীরা স্বাভাবিক মৃত্যু, দুর্ঘটনাজনিত মৃত্যু, স্থায়ী বা আংশিক অক্ষমতা বা পঙ্গুত্বের জন্য বীমার আওতায় সব সুযোগ সুবিধা পাবেন। চিকিৎসা বীমার আওতায় দেশে-বিদেশে চিকিৎসা সুবিধা দেবে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স।
অনুষ্ঠানে র্যানকন হোল্ডিংসের পরিচালক (পিপল অ্যান্ড টেকনোলজি) শাহরিয়ার হারুন, ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান উপস্থিত ছিলেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এম এম মনিরুল আলম, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাজহারুল ইসলাম রানা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফুল হকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
