টেলিযোগাযোগমন্ত্রীর সঙ্গে ইডটকোর কর্তাদের সাক্ষাৎ
বাংলাদেশে টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানি ইডটকোর কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রাহুল চৌধুরীর নেতৃত্বে কোম্পানির ব্যবস্থাপনা দল সম্প্রতি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সম্প্রতি তারা মন্ত্রীর কার্যালয়ে যান বলে ইডটকো বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এসময় ইডটকো গ্রুপের ডিরেক্টর, গ্রুপ কর্পোরেট অ্যাফেয়ার্স আজিজুল আবদুল রহমান এবং ইডটকো বাংলাদেশ’র হেড অফ রেগুলেটরি অ্যান্ড স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট কাজী মো. সাইফুল আলম উপস্থিত ছিলেন।
২০১২ সালে প্রতিষ্ঠিত ইডটকো এশিয়ার প্রথম আঞ্চলিক ও সমন্বিত টেলিযোগাযোগ অবকাঠামো কোম্পানি, যা টাওয়ার ভাড়া দেওয়া, কো-লোকেশন, বিল্ড-টু-স্যুট, জ্বালানি, ট্রান্সমিশন ও রক্ষণাবেক্ষনসহ (ওএ্যান্ডএম) সব ধরণের অবকাঠামো সেবা প্রদান করে থাকে।
২৭ হাজারেরও বেশি টাওয়ারের আঞ্চলিক পোর্টফোলিও পরিচালনা এবং ব্যবস্থাপনা করে এই কোম্পানিটি।
মালয়েশিয়া, মিয়ানমার, শ্রীলঙ্কা, ক্যাম্বোডিয়া, বাংলাদেশ ও পাকিস্তানে ইডটকো ১৬ হাজার ৩৯১ টাওয়ার সরাসরি এবং ১০ হাজার ৮২১ টাওয়ার বিভিন্ন সেবাদানকারী সংস্থার মাধ্যমে পরিচালনা করে থাকে।
