২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়ে ফোন কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেলেন ৮ জন

‘ফ্লাই থাই উইথ নোভা টুআই’ অফারের আওতায় হুয়াওয়ের নোভা টুআই স্মার্টফোন কিনে থাইল্যান্ড ভ্রমণের সুযোগ পেলেন রবি ও এয়ারটেলর আট জন গ্রাহক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 06:08 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

অপারেটরটি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, অফারটি ছিল গত বছরের ডিসেম্বর জুড়ে চলা হুয়াওয়ের উইন্টার ফেস্টিভাল ক্যাম্পেইনের একটি অংশ।

পুরস্কার বিজয়ী হিসেবে থাইল্যান্ড ভ্রমণে যাচ্ছেন মো. মোরশেদ মাহমুদ, সাজেদুল ইসলাম, শান্তনু বর্ধন, আবু নাসের, মং খিন, এ বি সিদ্দিকী, মোহাম্মাদ কামরুজ্জামান রেজা ও মো. স্বপন মিয়া।

বিজয়ী গ্রাহকরা পাচ্ছেন ঢাকা-ব্যাংকক-ঢাকা ফিরতি এয়ার টিকিট, ভিসাসহ অন্যান্য খরচ, হোটেল থাকার ব্যবস্থা, খাবার (ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার) এবং যানবাহন সুবিধাসহ দর্শনীয় স্থান দেখার সুযোগ।