২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোলসিমের ইনোভেশন সেন্টার চালু

ঢাকায় হোলসিমের করপোরেট অফিসে চালু করা হয়েছে কংক্রিট ইনোভেশন অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2018, 12:27 AM

Updated : 08 Apr 2022, 05:52 PM

সম্প্রতি লাফার্জ হোলসিম গ্রুপের নির্বাহী কমিটির সদস্য এবং এশিয়ার আঞ্চলিক প্রধান মার্টিন ক্রেগনার এই সেন্টার উদ্বোধন করেন।

লাফার্জ হোলসিমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, হোলসিমের এই ল্যাবের মাধ্যমে কংক্রিট ও এর উপাদনগুলো পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের নির্মাণ খাতে ভূমিকা রাখতে পারবে কোম্পানিটি।

উদ্বোধন অনুষ্ঠানে হোলসিম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান রাজেশ কে সুরানাসহ কোম্পানির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।