২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাফা অ্যাওয়ার্ড পেল বিএটি

সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) অ্যাওয়ার্ড পেয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 07:18 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

নেপালের কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে বিএটিবির কোম্পানি সেক্রেটারি ও হেড অব পাবলিক অ্যাফেয়ার্স মো. আজিজুর রহমান এই পুরস্কার গ্রহণ করেন বলে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসনের মান উন্নয়নে গঠিত সাফার একটি কমিটি দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে পাওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে বিএটিবিকে সেরা বলে ঘোষণা করে।

সাফার ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব নেপাল কাঠমান্ডুতে তিন দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

হিসাববিজ্ঞান, আর্থিক ঝুঁকি ব্যবস্থাপনা, স্বচ্ছতা ও দক্ষ ব্যবস্থাপনার ওপর ওই সম্মেলনে কয়েকটি সেমিনার হয় বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে ।