২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাণ-আরএফএলের চার প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার সম্মাননা

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারীর সম্মাননা পেয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের চার প্রতিষ্ঠান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 06:17 PM

Updated : 19 Aug 2022, 01:33 PM

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (হিসাব) চৌধুরী আতিয়ুর রাসুলের হাতে সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

এবারের বাণিজ্য মেলায় সর্বোচ্চ ভ্যাট প্রদানকারী ১০টি প্রতিষ্ঠানকে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। এর মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপের আরএফএল প্লাস্টিকস লিমিটেড, ডিউরেবল প্লাস্টিক লিমিটেড, রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড এই চারটি প্রতিষ্ঠান। 

আতিয়ুর রাসুল বলেন, “সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে আমাদেরই চারটি প্রতিষ্ঠান। এটি নিঃসন্দেহে গর্বের বিষয়। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে প্রাণ-আরএফএল গ্রুপ ভবিষ্যতে আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে।”

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।