২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হুয়াওয়ে নোভা টুআইয়ে আসছে ফেইস আনলক

গ্রাহকের চেহারা দেখে খুলে যাবে মোবাইলের লক- সেই ফেইস আনলক ব্যবস্থা আসছে স্মার্টফোন হুয়াওয়ে নোভা টুআইয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2018, 12:14 AM

Updated : 19 Aug 2022, 01:33 PM

হুয়াওয়ে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, নতুন বছরে নিরাপত্তা সংক্রান্ত ‘ফেস আনলক’ ছাড়াও ডিভাইসটি থেকে আনন্দদায়ক অভিজ্ঞতা পেতে ‘এআর লেন্স’ নামের ফিচার ব্যবহারের সুযোগ পাবেন হুয়াওয়ে নোভা টুআই ব্যবহারকারীরা।

হুয়াওয়ে নোভা টুআই-এর বর্তমান ও নতুন সব হ্যান্ডসেটেই পর্যায়ক্রমে আসবে হুয়াওয়ের ইএমইউআই সফটওয়্যারের হালনাগাদ সংস্করণ।  

গত বছরের অক্টোবরের স্মার্টফোন বাজারে আসে নোভা টুআই। হুয়াওয়ে ফুলভিউ ডিসপ্লে ও চারটি ক্যামেরা সমৃদ্ধ এই মোবাইল সেট ইতোমধ্যে বাংলাদেশের স্মার্টফোন ব্যবহারকারীদের মধ্যে সাড়া ফেলেছে।

হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস বিভাগের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “হুয়াওয়ে নোভা টুআই হচ্ছে তরুণ প্রজন্মের স্মার্টফোন। ফোনটিকে তরুণদের জন্য আরও বেশি ব্যবহার উপযোগী করতে আমরা এআর লেন্সের মতো মজার ফিচার যুক্ত করেছি।

“এছাড়া নিরাপত্তার বিষয়টিকেও আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ফোনটিতে ফেইস আনলক ব্যবস্থা নিয়ে এসেছি। ফোনটি আনলক করতে ফিঙ্গারপ্রিন্ট, পাসকোড ও প্যাটার্ন অপশনগুলোতো আছেই।”