২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে তৈরি ওয়ালটনের ডেস্কটপ পিসি, মনিটর বাজারে

কম্পিউটার কারখানা উদ্বোধনের পরপরই ওয়ালটন নিয়ে এলো দেশে তৈরি ডেস্কটপ পিসি ও মনিটর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2018, 08:15 PM

Updated : 08 Apr 2022, 05:51 PM

ওয়ালটন রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাজারে এসেছে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ছয়টি মডেলের ওয়ালটন ব্র্যান্ড পিসি এবং দুটি মডেলের ফুল এইচডি মনিটর।

উচ্চমানসম্পন্ন এসব ডেস্কটপ ও মনিটর তৈরি হয়েছে গাজীপুরের চন্দ্রায় ওয়ালটনের নিজস্ব কারখানায়।

গত ১৮ জানুয়ারি ওয়ালটন কম্পিউটার কারখানার উদ্বোধন হয়।

ওয়ালটন কম্পিউটার প্রজেক্ট ইনচার্জ মো. লিয়াকত আলী জানান, গ্রাহকচাহিদা মেটাতে ওয়ালটন দেশেই তৈরি করছে উচ্চমানের ব্র্যান্ড ডেস্কটপ পিসি। প্রাথমিকভাবে ছয় মডেলের ডেস্কটপ এবং দুটি মডেলের মনিটর বাজারে ছাড়া হয়েছে।

সব মডেলের ওয়ালটন ডেস্কটপে ব্যবহৃত হয়েছে ইন্টেলের শক্তিশালী প্রসেসর। রয়েছে বিল্ট-ইন স্পিকারযুক্ত কমপ্যাক্ট ডিজাইনের আকর্ষণীয় কেসিং।

ওয়ালটন ডেস্কটপের দাম শুরু হয়েছে ২৩ হাজার ৫৫০ টাকা থেকে। সর্বোচ্চ দাম ৪৪ হাজার ৯৯০ টাকা।