২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিখোঁজ শব্দের খোঁজে’ কোকাকোলা

এক সময় বহুল ব্যবহৃত, অথচ ইদানিং অব্যবহারে হারিয়ে যেতে বসা বাংলা ভাষার কিছু শ্রুতিমধুর শব্দ তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় করে তুলতে ভাষার মাস ফেব্রুয়ারিতে ‘নিখোঁজ শব্দের খোঁজে’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে কোকাকোলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2018, 09:13 PM

Updated : 19 Aug 2022, 01:32 PM

শনিবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এই বিশেষ ক্যাম্পেইনের উদ্বোধন হয় বলে কোকাকোলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেখানে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, বাংলা বিভাগের অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী ও লেখক আনিসুল হক এই পুরো কার্যক্রমের তত্ত্বাবধান করবেন।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সামনে রেখে এ কার্যক্রম চলাকালে কোকাকোলার বোতলে অব্যবহৃত বাংলা শব্দগুলো অর্থসহ দেখা যাবে।

এছাড়াও শোভাযাত্রা, প্রচারপত্র, দেয়াল লিখন, কুইজসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে সেসব শব্দ পরিচিত করে তোলার চেষ্টা থাকবে।

কোকাকোলার ওয়েবসাইটে থাকবে বাংলা শব্দ নিয়ে খেলা ও কুইজের আয়োজন। তাতে অংশ নিয়ে পুরস্কারর জেতারও সুযোগ থাকবে।