নবাবগঞ্জে ইউসিবির এজেন্ট ব্যাংকিং চালু
ঢাকার নবাবগঞ্জে এজেন্ট ব্যাংকিং সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।
বৃহস্পতিবার ব্যাংকের কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী এ সেবার উদ্বোধন করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহসান আফজালসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
