২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালাল ব্যাংকের পর্ষদ সভা

শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের পরিচালক পর্ষদের ২৬০তম সভা অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2018, 10:30 PM

Updated : 19 Aug 2022, 01:31 PM

ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে বুধবার এই সভা হয় বলে বৃহস্পতিবার ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিচালক পর্ষদের সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব আক্কাচ উদ্দিন মোল্লা সভাপতিত্ব করেন। সভায় বেশ কিছু সংখ্যক বিনিয়োগ প্রস্তাব অনুমোদন এবং ব্যাংকিং নীতিমালা পর্যালোচনা করা হয়।

সভায় ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস চেয়ারম্যান গোলাম কুদ্দুছ ও খন্দকার শাকিব আহমেদ, পরিচালক এ কে আজাদ, চেয়ারম্যান ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান, ফকির আখতারুজ্জামান, খোরশেদ আলম খান, মশিউর রহমান চমক, ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম শহীদুল ইসলাম ও উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহ্জাহান সিরাজ উপস্থিত ছিলেন।