সারিয়াকান্দিতে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র
বগুড়ার সারিয়াকান্দি বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং কেন্দ্র চালু করা হয়েছে।
গত সোমবার ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান মো. জিল্লুর রহমান নতুন এজেন্ট ব্যাংকিং কেন্দ্রের উদ্বোধন করেন।
ইসলামী ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মান্নান, ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও বগুড়া জোন প্রধান মো. মতিয়ার রহমান, বগুড়া শাখা প্রধান মো. আশরাফুল আলম ও ব্যাংকের এজেন্ট মেসার্স নাঈম এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আব্দুস সবুর উপস্থিত ছিলেন।
