ঢাকার মিরপুরে হুয়াওয়ের সর্ববৃহৎ গ্রাহক সেবাকেন্দ্র
রাজধানীর মিরপুরে সর্ববৃহৎ হুয়াওয়ে গ্রাহক সেবাকেন্দ্রটি চালু করেছে প্রযুক্তি ও স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে।
হুয়াওয়ে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, এটি চালু করার মাধ্যমে হুয়াওয়ে দেশজুড়ে এর গ্রাহকদের সর্বোত্তম বিক্রয়ত্তোর সেবা প্রদানের ক্ষেত্রে আরেক ধাপ এগিয়ে গেল।
মিরপুরে গ্রাহক সেবাকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস বিভাগের কান্ট্রি ডিরেক্টর অ্যারন।
বিশেষ অতিথি ছিলেন হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেস বিভাগের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াউদ্দিন চৌধুরী এবং স্মার্ট টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থপনা পরিচালক মোহাম্মাদ জহিরুল ইসলাম।
নতুন সেবাকেন্দ্রের উদ্বোধনকালে অ্যারন বলেন, “ক্রমবর্ধমান হুয়াওয়ে ডিভাইস ব্যবহারকারীদের প্রয়োজনীয় ও তাৎক্ষণিক সেবাদানে এ সেবাকেন্দ্রগুলো কার্যকরভাবে সহায়তা করবে।”
অচিরেই দেশজুড়ে আরও সেবাকেন্দ্র চালুর ঘোষণাও দেন তিনি।
হুয়াওয়ের নতুন সর্ববৃহৎ গ্রাহক সেবাকেন্দ্রটির ঠিকানা হচ্ছে- প্রমিজ টাওয়ার, সেকশন ০৬, প্লট ২৩, মেইন রোড ১, মিরপুর ২, ঢাকা ১২১৬। গ্রাহক সেবাকেন্দ্রটির সার্বিক পরিচালনায় থাকছে স্মার্ট টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেড।
বর্তমানে দেশজুড়ে ১৪টি গ্রাহক সেবাকেন্দ্র এবং ৭২টি কালেকশন পয়েন্ট রয়েছে হুয়াওয়ের।
আগামি ফেব্রুয়ারি মাসের মধ্যে ঢাকার বাইরে নারায়ণগঞ্জ ও টাঙ্গাইলে আরও দুটি গ্রাহক সেবাকেন্দ্র চালু করার পরিকল্পনা রয়েছে হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের।
