২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন দেশে রপ্তানি হচ্ছে সান বেসিকের টয়লেট্রিজ পণ্য

ভারত, নেপাল ও ভুটানে পাওয়া যাচ্ছে বাংলাদেশে উৎপাদিত টয়লেট্রিজ পণ্য সুইফট টয়লেট ক্লিনার, গ্লিটার ডিশ ওয়াশ, গ্লাস ক্লিনার ও রে ডিটারজেন্ট পাউডার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2018, 09:28 PM

Updated : 08 Apr 2022, 05:50 PM

ভারতের কয়েকটি রাজ্যসহ ওই তিন দেশে এসব পণ্যের চাহিদা থাকায় এরই মধ্যে রপ্তানিও বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “চলতি মাসে আমরা মিজোরাম, মনিপুর ও মেঘালয়ে ট্য়লেট্রিজ পণ্য রপ্তানি শুরু করেছি। এর আগে গত বছরের অগাস্টে ত্রিপুরা, আসাম ও নাগাল্যান্ডে পণ্য পাঠানোর মাধ্যমে ভারতে সুইফট, গ্লিটার ও রে ব্র্যান্ডের টয়লেট্রিজ পণ্যের রপ্তানি শুরু হয়। আমাদের লক্ষ্য পর্যায়ক্রমে ভরতের অন্যান্য রাজ্যেও টয়লেট্রিজ পণ্য রপ্তানি করা।

“আমরা এরই মধ্যে আরও কয়েকটি দেশে এসব ট্য়লেট্রিজ পণ্য রপ্তানির উদ্যোগ নিয়েছি। শিগগিরই ওমান, দুবাই, সৌদি আরব, কাতার ও আফ্রিকার এসব পণ্য পাওয়া যাবে।”

সান বেসিক কেমিক্যালস লিমিটেডের জেনারেল ম্যানেজার রুহুল এফ তালুকদার সুমন জানান, গত বছর তাদের মাসিক উৎপাদন ক্ষমতা ছিল তিন হাজার টন। বর্তমানে তা ১২ হাজার টনের বেশি।   

তিনি আরও জানান, শিগগিরই বিউটি সোপ, শ্যাম্পু, বডি ওয়াশ ও বডি লোশন বাজারে আনতে যাচ্ছেন তারা।

বর্তমানে সান বেসিক কেমিক্যালসের টয়লেট ক্লিনার, ডিটারজেন্ট, লন্ড্রি সাবান, ডিশ ওয়াশ, গ্লাস ক্লিনার, হ্যান্ড ওয়াশ, নারকেল তেল, পেট্রোলিয়াম জেলি, মেহেদি ও নেইল পলিশ হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে নিজস্ব কারখানায় উৎপাদিত হচ্ছে।