অলিটালিয়া ‘হেলদি কিচেন কনটেস্ট’ চ্যাম্পিয়ন মামুন
অলিটালিয়া হেলদি কিচেন কনটেস্ট সিজন ১-এর চ্যাম্পিয়ন হয়েছেন মামুন চৌধুরী। প্রথম ও দ্বিতীয় রানার আপ হয়েছেন তানিয়া শারমিন ও শাহনাজ ইসলাম।
ফেয়ার গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, চ্যাম্পিয়নের জন্য ইতালি ট্যুর রয়েছে। রানার আপদের জন্য স্যামসাং স্মার্টপ্লাজার পক্ষ থেকে স্যামসাং মাইক্রোওয়েভ ওভেন, স্যামসাং টেলিভিশনসহ পুরস্কার দেওয়া হয়েছে।
ফেয়ার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান ফেয়ার ডিস্ট্রিবিউশনের সঙ্গে ভোজ্য তেলের ব্র্যান্ড অলিটালিয়া ২০০৮ সালে বাংলাদেশে যাত্রা শুরু করে।
অলিটালিয়া বাংলাদেশের ১০ বছর পূর্তি এবং অলিটালিয়া হেলদি কিচেন কনটেস্ট সিজন ১-এর গ্র্যান্ড ফিনালের অনুষ্ঠান উদযাপিত হয় গত রোববার মালয়েশিয়ার ক্যাফে চেইন সিক্রেট রেসিপি বাংলাদেশের ধানমন্ডির ফ্ল্যাগশিপ আউটলেটে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর জুলাই যাত্রা শুরু করে ফেইসবুকে ২ লাখের বেশি মানুষের অংশগ্রহণের মাধ্যমে জনপ্রিয় অনুষ্ঠানে পরিণত হয় ‘অলিটালিয়া হেলদি কিচেন কনটেস্ট সিজন ১’।
বিভিন্ন ধাপ অতিক্রম করে গ্র্যান্ড ফিনালেতে উঠে আসেন রন্ধনশিল্পী তানিয়া শারমিন, মামুন চৌধুরী ও শাহনাজ ইসলাম।
অনুষ্ঠানে ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব বলেন, “জীবনযাত্রার মান উন্নয়নের মধ্য দিয়ে এক স্বাস্থ্যকর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা বদ্ধপরিকর। ভবিষ্যতে এই জাতীয় অনুষ্ঠান আরও আয়োজনের ব্যাপারেও উদ্যোগ অব্যাহত থাকবে।”
এ সময় আরো উপস্থিত ছিলেন ফেয়ার গ্রুপের উপদেষ্টা হামিদ আর চৌধুরী, ফেয়ার গ্রুপের সিইও চুন সু মুন, হেড অফ মার্কেটিং জে এম তসলিম কবীর।
