‘আইসিএমএবি বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড’ পেল ব্র্যাক ব্যাংক
ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর ‘বেস্ট কর্পোরেট অ্যাওয়ার্ড ২০১৬’ অর্জন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হোসেনের হাতে পুরস্কারটি তুলে দেন।
অনুষ্ঠানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মুশতাক আহমেদ, ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অফ বাংলাদেশ (আইসিএমএবি) এর প্রেসিডেন্ট জামাল আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।
