২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় নতুন ঠিকানায় শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ

উন্নত গ্রাহক সেবা দিতে ও গ্রাহকদের ক্রমবর্ধমান চাহিদা মেটানোর লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের উত্তরা শাখা নতুন ঠিকানায় সরিয়ে নেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2018, 09:01 PM

Updated : 19 Aug 2022, 01:30 PM

রোববার উত্তরা মডেল টাউনের (বাড়ী নং-১২, রোড নং- ১৪/সি, সেক্টর-৪, ওয়ার্ড-১) আনোয়ার কমপ্লেক্সের চতুর্থ তলায় স্থানান্তর শাখার উদ্বোধন করেন শাহ্জালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ফরমান আর চৌধুরী, উত্তরা শাখার ব্যবস্থাপক মাহমুদুল শামীম তালুকদার, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।