আইসিএমএবির ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড’ পেল ইসলামী ব্যাংক
বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ক্যাটাগরিতে আইসিএমএবির ‘বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০১৬’ পেয়েছ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
প্রধান অতিথি হিসেবে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হামিদ মিঞার হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এম খাইরুল হোসেন, ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের চেয়ারম্যান সি কিউ কে মুশতাক আহমেদ, আইসিএমএবির সভাপতি জামাল আহমেদ চৌধুরী প্রমুখ।
