‘স্যোশাল অন্ট্রাপ্রেনারশিপ সামিট’ ৩ ফেব্রুয়ারি
সমাজে ইতিবাচক পরিবর্তন এনে উদ্যোক্তাদের ক্ষমতায়ন করার লক্ষ্যে ঢাকায় ৩ ফেব্রুয়ারি হতে যাচ্ছে স্যোশাল অন্ট্রাপ্রেনারশিপ সামিটের প্রথম আসর।
রাজধানীর গুলশানের ‘ইম্যানুয়েলস নিউ হলে’ হতে যাওয়া এই সামিটের আয়োজক সামাজিক উদ্যোক্তাদের সংগঠন ‘ইয়ুথ স্কুল ফর স্যোশাল অন্ট্রাপ্রেনার্স (ওয়াইএসএসই)।
বৃহস্পতিবার সংগঠনটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সামিটের বিষয়ে জানানো হয়।
এতে বলা হয়, দেশের সামাজিক উদ্যোক্তারা তাদের উদ্যোক্তা জীবনের অভিযাত্রার সাফল্যগাথার পেছনের কাহিনী তুলে ধরবেন এ অনুষ্ঠানে। এছাড়া প্রযুক্তির ব্যবহার, অর্থায়ন, পরিবেশ বান্ধব ব্যবসা ও নানান সমকালীন দিক সম্পর্কে বাস্তবভিত্তিক টেকসই দিক নির্দেশনা দেবেন আলোচকরা।
