বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন
বেসিক ব্যাকের শাখা ব্যবস্থাপকদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাষ্ট্রায়ত্ব ব্যাংকটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার রাজধানীতে ব্যাংকের ট্রেনিং ইনস্টিটিউটে এ সম্মেলন হওয়ার কথা জানানো হয়।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মূহম্মদ আউয়াল খানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দীন এ মজীদ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপ-ব্যবস্থাপনা পরিচালক কনক কুমার পুরকায়স্থসহ মহাব্যবস্থাপকবৃন্দ, শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্মেলনে ব্যাংকের বিভিন্ন কর্মকৌশল সম্পর্কে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।”
