মানিকগঞ্জে ইসলামী ব্যাংকের কম্বল বিতরণ
মানিকগঞ্জ জেলায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।
রোববার ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগেরদিন মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কম্বল বিতরণের কথা জানানো হয়।
ইসলামী ব্যাংকের ঢাকা ও মানিকগঞ্জ জেলার কর্মকর্তাদে নিয়ে এই কম্বল বিতরণ করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান আরাস্তু খান।
অন্যদের মধ্যে ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা উত্তর জোনপ্রধান আমিনুর রহমান, ভাইস প্রেসিডেন্ট ও মানিকগঞ্জ শাখা ব্যবস্থাপক ফারুক আল মামুন, গড়পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার উদ্দিন সরকার, শিবালয় শাখা ব্যবস্থাপক আব্দুল মতিন সরকার ও বিশিষ্ট সমাজ সেবক আনজুম খান কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
