২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য মেলায় ইটালিয়ানোর শতাধিক নতুন পণ্য

বৈচিত্র্যময় ডিজাইনের শতাধিক নতুন পণ্য নিয়ে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সুপরিসর প্যাভিলিয়নে পসরা সাজিয়েছে মেলামাইন পণ্যের দেশীয় ব্রান্ড ইটালিয়ানো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2018, 11:45 PM

Updated : 11 Oct 2022, 11:58 AM

কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেলায় ১১০ ধরনের নতুন পণ্য এনেছে তারা। সেই সঙ্গে পণ্য ভেদে দিচ্ছে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত ছাড়।

চলতি বছরের প্রথম দিন থেকে ঢাকার আগারগাঁওয়ে শুরু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা।

মেলার প্রধান ফটক ধরে প্রবেশের পর হাতের বায়ে ক্রেতারা খুঁজে পাবেন ইটালিয়ানের প্যাভিলিয়নটি। সেখানে রয়েছে- প্লেট, বাটি, চামচ, মগ, কাপ-পিরিচ, ডিনার সেট, স্যুপ সেট, ফিরনি সেট ও  গিফট সেট। এই প্যাভিলিয়নে আরও রয়েছে উইনার ব্র্যান্ডের হটপট, ফ্ল্যাক্স, টিফিন ক্যারিয়ার, বিভিন্ন ধরনের পানির বোতল ও গুডলাক স্টেশনারির বই, খাতা, কলমসহ নানা পণ্য।  

ইটালিয়ানোর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ফাহিম হোসেন বলেন, “এবারের মেলায় আমরা বৈচিত্র্যময় ডিজাইনের প্লেট, বাটি, জগ, গ্লাস, মগসহ নতুন শতাধিক পণ্য প্রদর্শণ করছি।”

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, “আমাদের লক্ষ্য সিরামিকের বিকল্প হিসেবে ইটালিয়ানো পণ্যের ব্যবহার আরও জনপ্রিয় করা ও সাশ্রয়ী দামে সসবার কাছে পৌঁছে দেওয়া।”

তিনি আরও জানান, বর্তমানে দেশের বাইরেও ইটালিয়ানো মেলামাইনের চাহিদা তৈরি হয়েছে। নেপাল, ভুটান, মায়ানমার, মালদ্বীপ, সৌদি-আরব, সেনেগাল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সুইডেন, কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ৩০টি দেশে রপ্তানি হচ্ছে ইটালিয়ানোর পণ্য।