ইউসিবি-বাংলালিংক চুক্তিতে সুবিধা পাবেন গ্রাহকরা
বাংলালিংকের ইন্টারন্যাশনাল ও রোমিং গ্রাহকরা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) ক্রেডিট কার্ডের বার্ষিক ফি মওকুফসহ আরও সুবিধা পাবেন।
অপরদিকে ইউসিবির নানা সুবিধা উপভোগ করতে পারবেন বাংলালিংকের ইন্টারন্যাশনাল ও রোমিং গ্রাহকরা।
ইউসিবি ব্যাংকের কর্পোরেট অফিসে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী বাংলালিংক রোমিং গ্রাহকরা ইউসিবি ক্রেডিট কার্ড ব্যবহারে প্রথম বছরে কার্ডের বার্ষিক ফি পুরোপুরি ছাড় হিসেবে পাবেন এবং পরবর্তী বছরগুলোতে রোমিং ব্যবহারের উপর ভিত্তি করে ছাড় পাবেন। এছাড়াও রোমিং গ্রাহকরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত ইউসিবি ইমপেরিয়াল লাউঞ্জ ব্যবহারের সুবিধা উপভোগ করতে পারবেন।
ইউসিবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব রিটেল বিজনেস তৌফিক হাসান এবং বাংলালিংকের ট্রেজারি ডিরেক্টর, ফিন্যান্স কে এম জাকারিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।
