২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি প্রতিনিধিদের সঙ্গে ইসলামী ব্যাংক কর্তাদের বৈঠক

বাংলাদেশ সফররত সৌদি  আরবের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন বেসরকারি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শীর্ষ কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2018, 01:21 AM

Updated : 08 Apr 2022, 05:40 PM

মঙ্গলবার মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারে সফররত সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা হয় বলে ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান, ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. আব্দুল হামিদ মিঞা, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. মাহবুব-উল-আলম,  ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া, আবদুস সাদেক ভূইয়া, মু. শামসুজ্জামান, মুহাম্মদ মনিরুল মওলা, মোহা. মোহন মিয়া, মোহাম্মদ আলী, তাহের আহমদ চৌধুরী ও জেকিউএম হাবিবুল্লাহসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

সৌদি আরবের প্রতিনিধি দলে ছিলেন সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্টের হুসাইন এ বু ওয়াইনাহ, ইয়াসের আল-নাফিসাহ ও মেশাল আল-মাহদি। এছাড়া সভায় রপ্তানি উন্নয়ন ব্যুরো-ইপিবির ডেপুটি ডিরেক্টর মো. নজরুল ইসলাম, এফবিসিসিআই’র উপ-সচিব ইফফাত আরা বেগমও উপস্থিত ছিলেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় আমদানি-রপ্তানি উন্নয়নে সৌদি ফান্ড ফর ডেভেলপমেন্ট ও ইসলামী ব্যাংকের পারস্পরিক সহযোগিতায় সৌদি আরব থেকে বিভিন্ন পণ্য আমদানিতে আমদানিকারক ও ব্যাংকের সুযোগ সুবিধা নিয়ে আলোচনা হয়।