গ্রামীণ চেক-দারাজ চুক্তি
ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ গ্রামীণ চেকের সাথে চুক্তি করেছে।
মঙ্গলবার মিরপুরের গ্রামীণ ব্যাংক ভবনে গ্রামীণ চেকের চিফ অপারেটিং অফিসার মো. জহুরুল হক ও দারাজের হেড অব কমার্সিয়াল ফুয়াদ আরেফিন চুক্তিতে সই করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দারাজের কি-অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ আরমান আলী ও সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আশিকুর রহমান, গ্রামীণ চেকের একাউন্টস ও ফিন্যান্স বিভাগের ডেপুটি ম্যানেজার মুহাম্মদ আলতাফ হোসেন, এডমিন ও এইচআর বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার আবু মো. মাহমুদুল হাছান এবং ই-কমার্স ম্যানেজার অভিজিৎ রায়।
