২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়ালটন ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের মেয়াদ বাড়ল

গতবছর অক্টোবরে শুরু হওয়া ওয়ালটন ডিজিটাল রেজিস্ট্রেশন ক্যাম্পেইনের মেয়াদ দুই মাস বাড়ানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 07:09 PM

Updated : 11 Oct 2022, 11:57 AM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন বছর ও বাণিজ্য মেলাকে সামনে রেখে এই ক্যাম্পেইন চলবে ফেব্রুয়ারি পর্যন্ত। এর আওতায় ১০ হাজার বা তার বেশি টাকার ওয়ালটন পণ্য কিনে রেজিস্ট্রেশন করলেই মিলছে ২০০ থেকে এক লাখ টাকার নিশ্চিত ক্যাশ ভাউচার।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ওয়ালটন পণ্য কেনার সময় ক্রেতারা তাদের মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন।

এ প্রক্রিয়ায় গ্রাহকের নাম, ফোন নম্বর এবং কেনা পণ্যের উৎপাদন থেকে শুরু করে মডেল নম্বরসহ যাবতীয় তথ্য সংরক্ষণ করা হচ্ছে ওয়ালটনের ওয়েব পেইজে (http://support.waltonbd.com)। এর ফলে গ্রাহক ঘরে বসেই অনলাইনে বিক্রয়োত্তর সেবা চাইতে পারবেন।

এছাড়াও অনলাইনে জানা যাবে পণ্যটি কোন পর্যায়ে আছে, কখন ডেলিভারি দেওয়া হবে ইত্যাদি।