বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্যাভিলিয়ন উদ্বোধন
আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্যাভিলিয়ন উদ্বোধন করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আব্দুল হামিদ মিঞা প্যাভিলিয়নের উদ্বোধন করেন।
বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের ৬০ নম্বর প্যাভিলিয়নে মেলায় আগত দর্শনার্থীদের জন্য হিসাব খোলা, বিভিন্ন তথ্য জানা, এটিএম বুথ থেকে টাকা উত্তোলন ও আইডিএমের মাধ্যমে টাকা জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
