২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গার পণ্যের সাথে উপহার, মূল্যছাড়

ইংরেজি নববর্ষ ও ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে সিঙ্গার বাংলাদেশ দিচ্ছে ‘নিউ ইয়ার স্পেশাল অফার’, যার আওতায় কিচেন অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, ল্যাপটপ, ওয়াশিং মেশিন, এলইডি ও রেফ্রিজারেটরসহ নানা পণ্য কেনায় পাওয়া যাবে উপহার ও মূলছাড়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2018, 06:58 PM

Updated : 08 Apr 2022, 05:40 PM

১ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই বিশেষ সুযোগ।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উপলক্ষে সিঙ্গার বাংলাদেশের প্রিমিয়ার স্টল (প্রিমিয়ার স্টল নং ২)-তে পাওয়া যাবে কিচেন অ্যাপ্লায়েন্স ও মাইক্রোওয়েভ ওভেনের উপর আকর্ষনীয় মূল্যছাড় ও উপহার।

এছাড়াও দেশব্যাপী যেকোনো সিঙ্গার আউটলেট থেকে ওয়াশিং মেশিন কিনলে স্ক্র্যাচ কার্ডে ওয়াশিং মেশিন, মূল্যছাড় অথবা উপহার পাওয়ার সুযোগও রয়েছে। আর পুরোনো এলইডি টিভি দিয়ে নতুন এলইডি টিভি কিনলে পাওয়া যাবে মূল্যছাড়।

সিঙ্গারের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ অফারের আওতায় সহজ কিস্তিতে বিশ্বখ্যাত ব্র্যান্ড ডেল ও এইচপির ল্যাপটপ পাওয়া যাবে। এছাড়াও পণ্য ভেদে ক্রেডিট কার্ড ছাড়াই ১২ মাস পর্যন্ত বিনা সুদে পণ্য কেনা যাবে, পাশাপাশি সব পণ্য ১২ মাস পর্যন্ত সহজ কিস্তিতেও কেনা যাবে।