স্যামসাং পণ্য কিনলে মিলবে আসবাব ও গৃহস্থালি পণ্য
কনজ্যুমার ইলেকট্রনিক্স ব্র্যান্ড স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ গ্রাহকদের জন্য নতুন বছরে নিয়ে এসেছে ‘উইশফুল নিউ ইয়ার ২০১৮’ ক্যাম্পেইন ।
স্যামসাং মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গ্রাহকরা স্যামসাং টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেন কিনে জিতে নিতে পারবেন বেডরুম ফার্নিচার সেট ও হোম অ্যাপ্লায়েন্স সেটের আকর্ষণীয় একটি মেগা অফার।
এছাড়াও থাকছে ক্যাম্পেইন চলার সময় কাপ্রতিদিন একটি স্যামসাং হোম অ্যাপ্লায়েন্স জেতার সুযোগ।
কিউএলইডি টিভি কিনলে গ্রাহকরা পাবেন গ্যারান্টিসহ ফ্রি হোম থিয়েটার সিস্টেম এবং ৬৫ ইঞ্চি ইউএইচডি টিভি কিনলে পাবেন গ্যারান্টিসহ ফ্রি সাউন্ড বার। অন্যান্য মডেলের টিভি কিনলে গ্রাহকরা পাবেন এক লাখ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
প্রিমিয়াম মডেলের যেকোনো রেফ্রিজারেটর কিনলে পাবেন ৪৩ ইঞ্চি টিভি এবং অন্যান্য মডেলের রেফ্রিজারেটর কিনলে পাবেন ৬৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
যেকোনো রেফ্রিজারেটর কিনলে গ্রাহকরা সাথে পাবেন ১৫টি কন্টেইনার সেটের গিফট বক্স। আর একসাথে ৩টি ইনভার্টার এসি কিনে জিতে নিতে পারবেন ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
এই বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত স্যামসাং স্মার্ট প্লাজা এবং নির্দিষ্ট ব্র্যান্ড শপ ফেয়ার ইলেক্ট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস ও সিঙ্গার অনুমোদিত শো-রুমগুলোতে এই অফারটি পাওয়া যাবে।
